শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২৭ পিএম, ২০২০-০৯-০৬
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন পীরকাশিমপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধা দম্পতিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পীরকাশিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় আহত আলী আহাম্মদ (৬০) ও তার স্ত্রী মাজেদা বেগম (৫৫) মাথায় গুরতর আঘাত প্রাপ্ত হয়ে এখন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় অভিযুক্ত কাশিমপুর গ্র্রামের আলী আশরাফের ছেলে শিপন মিয়া উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক।
অভিযোগ সুত্রে জানা যায়, বসতবাড়ীর উঠানে ছাদের পানি পড়াকে কেন্দ্রকরে শিক্ষক শিপন মিয়া ও তার পরিবারের সদস্যরা আলী আহাম্মদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এসময় আলী আহাম্মদের স্ত্রী মাজেদা বেগম ও তার মেয়ে এগিয়ে এলে শিক্ষক শিপনের নেতৃত্বে তার ছোটভাইসহ বেশ কয়েকেজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় আলী আহাম্মদ ও তার স্ত্রী মাথায় রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। পরে তাদের শোর-চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পরে আহতের ভাই মজিবুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে ৫জনকে আসামী করে বাঙ্গরাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।অভিযুক্ত শিক্ষক শিপন মিয়া বলেন উভয় পক্ষের মাঝে হাতাহাতি হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলার কথাটি মিথ্যা। প্রতিহিংসা থেকে এই মামলা করা হয়েছে।এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের পুলিশের অভিযান চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited